Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট)
আগস্ট ২৮, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট)

বাগেরহাটের ফকিরহাটে আট কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার (২২) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম তালুকদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইব্রাহিম একটি ড্রাম নিয়ে মহাসড়কের পাশে ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা হাইওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি খুলে আট কেজি গাঁজা উদ্ধার করে এবং ইব্রাহিমকে গ্রেপ্তার করে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ বলেন, “স্থানীয়দের সহায়তায় আমরা মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।