Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের শ্যামকুড়ে বিএনপির আঞ্চলিক পার্টি অফিস উদ্বোধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ফকির রাস্তা মোড়ে বিএনপির আঞ্চলিক পার্টি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এ উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, “বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে হবে। এই পার্টি অফিস হবে আন্দোলন ও সংগঠনের কেন্দ্রবিন্দু।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান এবং কোষাধক্ষ্য আলহাজ্ব রবিউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব হোসেন, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসান এবং ২নং হাসাডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন এবং সংগঠন গঠনে তৃণমূলের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। নতুন পার্টি অফিসটি এলাকাবাসীর মাঝে দলের কার্যক্রম আরও তৎপরভাবে পরিচালনার সুযোগ সৃষ্টি করবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।