Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগের কার্যক্রম প্রকাশ্য লটারি অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্বচ্ছতার ভিত্তিতে এ লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পুরবী রাণী বালার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন এবং পুলিশের এসআই মৃগংগ শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আবেদনকারীরা।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ছয়টি ইউনিয়ন থেকে মোট ৪০ জন আবেদন করেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৯ জনকে ডিলার হিসেবে চূড়ান্ত করা হয়। এ ছাড়া পূর্বেই ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিলার হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ওএমএস ডিলার পদের জন্য ২০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে লটরির মাধ্যমে ৩টি স্পটের জন্য ৩ জনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

লটারি অনুষ্ঠানে উপস্থিত আবেদনকারীরা জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি অনুষ্ঠিত হয়েছে এবং এতে তাঁদের কোনো আপত্তি নেই। তারা জানান, এটি ছিল প্রকৃত অর্থেই ভাগ্যের নির্ধারিত ফলাফল।

ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, “সবার সামনে, সবার অংশগ্রহণে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখানে অনিয়মের কোনো সুযোগ ছিল না। আমরা শতভাগ নিরপেক্ষতা বজায় রেখেছি।

উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রমের মাধ্যমে সরকার স্বল্প আয়ের মানুষের জন্য নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।