Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে র‌্যাব-৬ এর অভিযানে ৮৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর বিশেষ অভিযানে ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত মানকিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি চৌকস দল মানকিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় একটি বস্তায় কসটেপে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যাব-৬ এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদকের প্রবেশ রোধে র‌্যাব নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতেই আমাদের এই তৎপরতা।”

স্থানীয় বাসিন্দারা জানান, বেনাপোল সীমান্ত দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের জন্য কুখ্যাত। তবে র‌্যাবের সাম্প্রতিক টানা অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং এলাকাবাসী এই ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।