Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেড় দশক ধরে হাইকোর্টে আটকে রানার সম্পাদক মুকুল হত্যা মামলার কার্যক্রম

যশোর প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যা মামলার কার্যক্রম দেড় দশক ধরে হাইকোর্টে আটকে আছে। ফলে হত্যাকাণ্ডের ২৭ বছর পেরোলেও বিচারকাজ শেষ হয়নি, ঘাতকরা রয়ে গেছে আইনের বাইরে।

 

১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে শহর থেকে বেজপাড়ার নিজ বাড়িতে ফেরার পথে চারখাম্বার মোড়ে বোমা হামলায় নিহত হন সাইফুল আলম মুকুল। এ ঘটনায় নিহতের স্ত্রী হাফিজা আক্তার শিরিন কোতোয়ালি থানায় মামলা করেন। ১৯৯৯ সালে সিআইডি তদন্ত শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। পরে মামলাটি বাতিল হলেও ২০০৫ সালে হাইকোর্টের নির্দেশে পুনরুজ্জীবিত হয়।

 

২০০৬ সালে যশোরের দুটি আদালতে চার্জগঠন করা হয় ২২ আসামির বিরুদ্ধে। এ সময় তরিকুল ইসলামসহ দু’জনকে অব্যাহতি দেওয়া হয়। ২০১০ সালে ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলেও আসামি সাংবাদিক ফারাজী আজমল হোসেন হাইকোর্টে আবেদন করলে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। গত ১৫ বছর ধরে মামলাটি আর অগ্রসর হয়নি।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “মামলাটি বিচারকাজের শেষ পর্যায়ে ছিল। কিন্তু হাইকোর্টে এক আসামির আবেদনের কারণে আর্গুমেন্ট শুরু করা সম্ভব হয়নি। আবেদন নিষ্পত্তির পরই বিচারকাজ এগোবে।”

 

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, “সাহসী সাংবাদিক সাইফুল আলম মুকুল হত্যার বিচার না হওয়া দুঃখজনক। এতে হত্যাকারীরা উৎসাহিত হবে, সাংবাদিকদের মনোবল ভেঙে পড়বে।”

 

এ অবস্থায় আজ (৩০ আগস্ট) মুকুলের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শোকর‌্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।