Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নুরের উপর হা’মলা,বিচ্ছিন্ন নয়, এটি গভীর ষ’ড়যন্ত্রের অংশ, অ‍্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের উপর সাম্প্রতিক হামলার ঘটনাকে “বিচ্ছিন্ন নয়, বরং একটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ” বলে অভিহিত করেছেন দেশের এটর্নী জেনারেল মো.আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ন্যাক্কারজনক হামলা ও রাজনৈতিক প্রেক্ষাপট নুরের উপর হামলাকে নিন্দনীয় উল্লেখ করে এটর্নী জেনারেল বলেন এটি একটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সাম্প্রতিক ঘটনায় তাদের সেই পুরোনো ইতিহাস আবারও উন্মোচিত হয়েছে। তাই দলটিকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা আইনগতভাবে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্রের নামে যারা সহিংসতা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাদের কার্যকলাপ জনগণ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন এর আগে সকাল ১০টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন এটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান।

পরে শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ,(সঞ্চালক)ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী,ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল,জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ,জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ,আবু বকর গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।