Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি প্রেস ক্লাবের উদ্যোগে নতুন সদস্যদের পরিচিতি এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস কে হাসান। পরিচিতি পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী।

সভায় আরও বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সহ-সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, এবং নতুন সদস্যদের মধ্যে রাবিদ মাহমুদ চঞ্চল ও ইসমাইল হোসেন।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার বিষয় ছিল: “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন”। প্রশিক্ষণ প্রদান করেন কল্যাণ ব্যানার্জী, জি এম মুজিবুর রহমান এবং ফটো সাংবাদিকতায় প্রশিক্ষণ দেন ওসি সামসুল আরেফিন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। তৃতীয় পর্বে প্রেস ক্লাবের সাবেক দুই সদস্য মাসুদুর রহমান ও শাহাদৎ হোসেন টিটল-কে সরকারি চাকরিতে যোগদানের কারণে এবং গোপাল কুমার মন্ডল-কে জেলা প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।