রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশ সচেতনতার প্রসারে খুলনার তেরখাদা উপজেলায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক।
শনিবার (৩০ আগস্ট) তিনি উপজেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।যা শুধু পরিবেশের উন্নয়ন নয়,বরং স্থানীয় জনগণের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং ঐক্যবদ্ধ কার্যক্রমের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ মল্লিক। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি মো. বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ,সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা তৌফিক ইমাম, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান,রুপসা উপজেলা বিএনপি নেতা- দক্ষিণ কোরিয়া বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল শেখ শান্ত,উপজেলা বিএনপি নেতা গোলজার আলম, শেখ লালিম, আরিফ শেখ,বাহার মোল্লা, এনামুল শেখ,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, মো.তফসির ফকির, আজিজ, দেলোয়ার হোসেন,চৌধুরী সবুজ, জুয়েল,এনামুল শেখ, বাবু চৌধুরী, শেখ আসাবুর রহমান, সোহেল এছাড়াও উপস্থিত ছিলেন জাসাস এর তেরখাদা উপজেলার সদস্য সচিব মুন্না পারভেজ, এমদাদুল ইসলাম টনি,জিয়ার, সাবু শেখ, সরকারি নর্থ খুলনা কলেজের ছাত্রদল নেতা জিহাদ প্রমুখ।
পারভেজ মল্লিক তার বক্তব্যে বলেন, “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দেয়ার প্রত্যয়। আমাদের প্রতিটি উদ্যোগ, আমাদের প্রতিটি গাছই আমাদের ভবিষ্যতকে ভালো রাখার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি আরও বলেন, “যত বেশি গাছ লাগানো হবে, তত বেশি হাওয়া সতেজ হবে, আমাদের পরিবেশ আরো উন্নত হবে, আর একটি সবুজ পৃথিবী পেতে আমরা সকলে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানের পর, পারভেজ মল্লিক তেরখাদা উপজেলা সদরে তার রাজনৈতিক অফিস পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা ও এলাকাবাসীর জন্য আরও কার্যকরী উন্নয়নমূলক কাজ করার বিষয়ে আলোচনা করেন।পারভেজ মল্লিকের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ শুধু তেরখাদা উপজেলায় রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার জন্য নয়, বরং এটি এলাকার জনগণের মধ্যে সামাজিক সচেতনতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার এক নতুন দৃষ্টান্ত হিসেবে পরিচিতি পাচ্ছে। এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে তেরখাদার জনগণের জন্য একটি ভালো, সবুজ এবং উন্নত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে স্থানীয়রা আশা করছেন।

