Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির গদাইপুরে পূর্বের স্থানে ভূমি অফিস নির্মাণের দাবিতে মানববন্ধন

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরে পূর্বের স্থানে নিজস্ব খাস জমিতে ভূমি অফিস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টা ৩০ মিনিটে দক্ষিণ গদাইপুর গ্রামে কাছারী বাড়ি বাজারসংলগ্ন মেইন সড়কে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আঃ লতিফ। বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য খোকন খা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আঃ রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার এবাদুল মোল্যা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দীন, রবীন্দ্রনাথ সানা, জামায়াত নেতা আঃ হামিদ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল হক এবং সার্ভেয়ার ও কবি সিরাজুল ইসলাম।

বক্তারা জানান, বৃটিশ আমল থেকেই গদাইপুরের কাছারী বাড়িতে ভূমি অফিস ছিল এবং বর্তমানে ১নং খতিয়ানভুক্ত ১০৭৬ হাল দাগে ৬১ শতক খাস জমি সেখানে রেকর্ডভুক্ত রয়েছে। ১৯৮৮ সালের ঝড়ে পুরাতন অফিস বিধ্বস্ত হওয়ার পর বিভিন্ন বাড়িতে অস্থায়ীভাবে অফিস চলেছে। তৎকালীন ইউপি চেয়ারম্যান মোবারক আলী জনমতের বিরোধিতা সত্ত্বেও অফিসটি অন্যত্র সরিয়ে নেন।

সম্প্রতি সরকারিভাবে ভূমি অফিস নির্মাণের জন্য বরাদ্দ পাওয়ায় পূর্বের স্থানেই অফিস নির্মাণের প্রস্তুতি চলছিল। কিন্তু কিছু মহল ষড়যন্ত্র করে প্রকৃত তথ্য আড়াল করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বদলির দাবিও জানিয়েছে।

বক্তারা বলেন, গদাইপুর কাছারী বাড়ি ইউনিয়নের মধ্যবর্তী স্থান হওয়ায় এখানে অফিস নির্মাণ হলে ৯টি ওয়ার্ডের মধ্যে অন্তত ৬টি ওয়ার্ডের মানুষ সহজে সেবা নিতে পারবে এবং দ্রুত উপজেলা সদরেও পৌঁছাতে পারবে।

তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তে ভূমি অফিসের সঠিক জমির অস্তিত্ব নিশ্চিত হওয়ার বিষয়টি উল্লেখ করে পূর্বের স্থানেই দ্রুত নির্মাণ কাজ শুরুর জোর দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।