Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জুলাই শহীদ স্মৃতি আন্ত: শাখা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, চিতলমারী (বাগেরহাট)
আগস্ট ৩০, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, চিতলমারী (বাগেরহাট)

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়বাড়িয়া উপশাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জুলাই শহীদ স্মৃতি আন্ত: শাখা চার দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ছাত্রশিবির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইখলাসুর রহমান।

চারটি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বড়বাড়িয়া ফুটবল একাদশ টাইব্রেকারে ৩-২ গোল ব্যবধানে হিজলা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম। সভাপতিত্ব করেন বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আমীর হামজা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক শেখ শোয়াইব ইসলাম, চিতলমারী উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মনিরুজ্জামান, সেক্রেটারি মোঃ জাহিদুজ্জামান নান্না, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোজাফফর সিকদার এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রাজ্জাক।

খেলাকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।