Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিএসপির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোর প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি


যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে আয়োজিত এ আয়োজনে কবি পরিবারভুক্ত ২৮ জন কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। তিনি বলেন, “শুধু সিলেবাসের বই পড়ে ভালো ফলাফল করলেই চলবে না, মানুষ হতে হলে প্রচুর বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, দৈনিক রেড নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাড. শেখ তাজ হোসেন তাজু, রূপালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান এবং বিএসপির আজীবন সদস্য আলমগীর কাইয়ুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি কবি নূরজাহান আরা নীতি। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি এডিএম রতন, সাংবাদিক নেতা শহিদ জয়, আমির হোসেন মিলন, সঞ্জয় নন্দী, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, কাজী নূর, শরিফুল আলম ও অরুণ বর্মন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।