Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আগস্ট ৩০, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী


বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫নং সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিয়ামত আলী খান এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব কাশিনাথ বৈরাগী।

সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুবেল শেখ ও সদস্য সচিব মোঃ সোহেল শেখ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন–
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম শেখ, মোঃ লিসন শেখ, মোঃ সাঈদ শেখ, মোঃ মতিয়ার ফকির, সদস্য মোঃ ইয়াসিন ফকির, মোঃ হাফিজুর শেখ ও মোঃ মোজাহার আলী শেখ প্রমুখ।

সভায় ৫নং সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শতাধিক সেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।