Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে নিখোঁজের ৫ মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী নিঝুমের

মফিজুল ইসলাম -ঝিনাইদহ প্রতিনিধি 
আগস্ট ৩০, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম -ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন (১৫) নিখোঁজের সাড়ে ৫ মাস পার হলেও এখনো উদ্ধার হয়নি। মেয়ের খোঁজ না মেলায় হতাশায় দিন গুনছে তার পরিবার।

উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হয়রত আলী ও তাসলিমা খাতুনের মেয়ে নিঝুম গত ১৩ মার্চ ২০২৫ ইং তারিখে নিখোঁজ হন। এ ঘটনায় নিঝুমের মা মোছাঃ তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার ১নং আসামি রাখালভোগা গ্রামের মোঃ কামাল ডাক্তারের ছেলে জিম-কে পুলিশ আটক করলেও তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুর রহমান বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করছি, তবে এখনো ভালো কোনো ফলাফল পাইনি।” মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমানও একই মন্তব্য করেন।

এদিকে ভিকটিমের মা তাসলিমা খাতুন অভিযোগ করে বলেন, “মেয়েকে উদ্ধারে র‌্যাবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেছি, কিন্তু এখনো কোনো হদিস পাইনি। জানি না মেয়ে জীবিত নাকি মৃত।” অভিযোগ রয়েছে, ৫ আসামির মধ্যে একজন হাটকোট থেকে এবং দুজন স্থানীয় আদালত থেকে জামিন নিয়েছে। অপর একজনকে এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা যাচ্ছে, কিন্তু পুলিশ তাকে আটক করছে না। দীর্ঘ সাড়ে ৫ মাসেও কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ পরিবার সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।