খুলনা জেলা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) এক অনন্য সহযোগী সদস্য সম্মেলন ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন, “জামায়াতে ইসলামী শান্তি ও সম্প্রীতির পতাকাবাহী একটি দল, যা দেশের গণমানুষের উন্নতির জন্য কাজ করে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা হাফিজুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, সেক্রেটারি নাহিদ হাসান, ইউনিয়ন আমির মাওলানা আবদুর রকিব, মোল্যা বুরহানুদ্দিন, আবুল হাসান, চিন্ময় মল্লিক, আশুতোষ গাইন, প্রলাদ, ডাঃ ওমর ফারুক, সাইফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আব্দুর রউফ, নিয়ামত আলী সহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা জামায়াতে ইসলামী’র লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। বক্তারা সমাজে শান্তি, উন্নয়ন ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে একসাথে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন, ইসলামী শিক্ষা অনুসরণ করে সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে সকল স্তরের মানুষ মিলে একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে পারে। এই অনুষ্ঠানটি সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুরসালিন, যার নেতৃত্বে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।

