চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশের বৃহত্তর অরাজনৈতিক যুব সংগঠন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চন্দনাইশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল গাছবাড়িয়া খাঁনহাটস্থ একটি রেস্টুরেন্টে বিওয়াইসিএফ চন্দনাইশ উপজেলার সাবেক সভাপতি মো:ফোরকান উদ্দিন ফারুকীর সভাপতিত্বে এই দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মহসিন উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ চন্দনাইশ উপজেলার উপদেষ্টা সেকেন্ড লেফটেন্যান্ট (বিটিএফও) ও চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম।
বিওয়াইসিএফ চন্দনাইশ উপজেলার সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক মীর খালেদ মাহমুদ বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ক্রমান্বয়ে বিওয়াইসিএফ এর কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ডা: এস এম মাসুম হান্নান,সাংগঠনিক সম্পাদক মো: ফারুক আজম, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,পটিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মীর আরিফুল ইসলাম, চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান চৌধুরী,জহিরুল ইসলাম, আবদুল কাদের, আবদুল মান্নান হৃদয়, মো মহিউদ্দিন, মো ইয়াসিন আকাশ, আবদুল আওয়াল ঈমন, মো নাঈম উদ্দিন, শফিউল আলম রাকিব ও অন্যান্য ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে যুবকদের কর্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।

