Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে আশরাফুল ইসলাম (৪০) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাজগঞ্জ বাজারের হবির চিড়া মিলের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন আশরাফুল। এ সময় হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত এসে তার ওপর অতর্কিতে ছুরি হামলা চালায়। বুকে পরপর কয়েকটি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আশরাফুল ইসলাম মনিরামপুর উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

মনিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা হত্যার কারণ উদঘাটনে কাজ করছি এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।