Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ৯৪৫ টন চাল আমদানি

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
আগস্ট ৩১, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন করে চাল আমদানি শুরু হয়েছে। সর্বশেষ বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তৃতীয় চালানে আরও ৪২০ মেট্রিক টন মোটা চাল বন্দরে প্রবেশ করেছে। এ নিয়ে গত তিন দিনে মোট ৯৪৫ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগে ভারত থেকে ধাপে ধাপে চাল আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রথম চালানে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) দ্বিতীয় চালানে ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন এবং বুধবার (২৭ আগস্ট) তৃতীয় চালানে ১২টি ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল প্রবেশ করে।

আমদানিকারক প্রতিষ্ঠান গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, তিন দিনে ২৭টি ট্রাকে মোট ৯৪৫ মেট্রিক টন চাল আমদানি করেছি। আমাদের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ কাস্টমস কার্যক্রম সম্পন্ন করছে। আরও কয়েকটি চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, সরকারের এই উদ্যোগে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।