Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় মা’দক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কা’রাদণ্ড

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার একটি আদালত মোঃ বারেক আকন নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

সাজাপ্রাপ্ত মোঃ বারেক আকন খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন নেভি চেকপোস্ট এলাকায় আমজাদের বাড়ির ভাড়াটিয়া আনসার আকন ওরফে আহমেদ আকনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ জুন রাত পৌনে ১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খালিশপুর থানাধীন তিতুমীর রোড সংলগ্ন ‘এ-ওয়ান স্টোর’-এর সামনে কিছু ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও বারেক আকনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পরে তার হাতে থাকা ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই রাতেই খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলতাফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই তদন্ত কর্মকর্তা এসআই শেখ কাদের আহমেদ বারেক আকনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত রবিবার এই রায় ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।