Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে পিআইবির সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে তিন দিনের “মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান রোববার বিকেলে সমাপ্ত হয়েছে।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রেস ইনস্টিটিউটঅব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশে মব রাজত্ব চলছে। দেশ এখনো অস্থিতিশীল বিরাজ করছে। গত সরকারের আমলে যে দূর্নীতি হয়েছে তা বিগত ৫০ বছরেও সেই দূর্নীতি হয়নি। গত ১৫ বছরের দূর্নীতি খবর কোন সাংবাদিক লেখেনি।

গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, জাতীয় প্রেসক্লাবের সদস্য খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, মাই টিভি প্রতিনিধি ও প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুুল ইসলাম। শেষে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।