পটুয়াখালী,প্রতিনিধি
পটুয়াখালী সদর থানার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিসের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে কুখ্যাত দুই নারী মাদক কারবারিকে ৩ কেজি গাঁজাসহ আটক করেছে পটুয়াখালী ডিবি (গোয়েন্দা) পুলিশ।
আটককৃতরা হলেন, দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের শাহজাহান হাওলাদারের মেয়ে তানিয়া বেগম (৩৫) ও রফিক হাওলাদারের মেয়ে মোসাম্মাৎ তানজিলা (২৫)। এদিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়ায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী শাহ আলম সরদার( ৫২)কে ৩ কেজি গাজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।
ডিবি পুলিশের ওসি জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ভাবে এই অভিযান চালিয়ে আটককৃতদের কাছ থেকে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়। আটক কৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

