Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারের উদ্যোগে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলার খানপুরায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শেষে একটি বর্নাঢ্য আনন্দ র‍্যালি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল হোসেন সরদার, সেলিম সরদার, বিএনপির সাবেক সদস্য জাকির হোসেন, মাধবপাশা ইউনিয়ন বিএন পি’র সাবেক  সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মিল্টন, দেহেরগতি বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মিলন খান, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান রতন তালুকদার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন জমাদ্দার, বরিশাল জেলা ছাত্র দলের সহ-সভাপতি আরিফুর রহমান রবিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।