শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের আয়োজনে সকালে উপজেলা রেলস্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে বেলা সাড়ে ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নারী-পুরুষ সহ কয়েক’শ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান, উপজেলা যুবদলের সদস্য সচিব ছানোয়ার আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

