Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার বিকেলে শহরের নওজোয়ান মাঠে ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সারাদেশে ফুটবলের মতো ভলিবলেও নওগাঁর ঐতিহ্য ছিল। সেই হারিয়ে যাওয়া সুনাম পূণরায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিকভাবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করছে। এখনো পাড়া মহল্লায় ও গ্রামগঞ্জে অনেক মানুষ ভলিবল খেলে। ভলিবল খেলাকে সচল রাখতে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যেসব খেলাধুলায় নওগাঁর ঐতিহ্য ছিলো সেগুলো দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে যা যা করা দরকার তার সবই করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ অন্যান্যরা।

উদ্বোধনী খেলায় অংশ নেয় রানীনগর উপজেলা বনাম মান্দা উপজেলা। এছাড়াও খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।