Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি


বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মাহফিল।

বিকেলে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে শহরের ব্রহ্মসমাজ সড়কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ। সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির, মোহাম্মদ সরোয়ার হোসেন ও আব্দুল্লাহ আল ফারুক।

একই সময়ে জেলা বিএনপির আয়োজনে কাঠপট্টিতে অনুষ্ঠিত হয় আরেকটি আলোচনা সভা ও শোভাযাত্রা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা। বক্তব্য রাখেন সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, সদস্য রশিদুল ইসলাম লিটন এবং জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।

এছাড়া, ম্যাটস-এর সামনে থেকে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা আলিপুর গোলপুকুর শপিং কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা দেলোয়ার হোসেন দিলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সবুজ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন, যা এখন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। তারা বলেন, বিগত ১৬ বছর ধরে দলটি স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, এবং এই সংগ্রামে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন ও কারাবরণ করেছেন। বক্তারা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দল সামনে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্রের তালে তালে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।