Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় আন্তঃনগর তিনটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সাটডাউন কর্মসূচি পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে আন্তঃনগর তিনটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে সাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে উল্লাপাড়া রেলস্টেশনে চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উল্লাপাড়া উপজেলা ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ অংশ নেন। বক্তারা বলেন, উল্লাপাড়া রেলস্টেশন দেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ তিনটি আন্তঃনগর ট্রেন এখানে থামে না, যা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, “উল্লাপাড়া একটি শিক্ষা নগরী হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে। পাশের উপজেলা শাহজাদপুরে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এসব বিবেচনায় চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এই স্টেশনে নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত এই তিনটি ট্রেনের যাত্রাবিরতি না দেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।