Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে জেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোদাগাড়ীতে ১৪৪ ধারা জারি

রাজশাহী প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি


রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জেরে গোদাগাড়ী পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানান, মঙ্গলবার বিকেল ৫টা থেকে শুরু করে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, বুধবার গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়িতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা এক অনুষ্ঠানের আয়োজন করেন। কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল শরীফ উদ্দিনের।

অন্যদিকে, গোদাগাড়ী উপজেলা বিএনপি সাত দিন আগে প্রশাসনের অনুমতি নিয়ে একই দিনে পৌর এলাকার দলীয় কার্যালয়ের সামনে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক, ইঞ্জিনিয়ার কে এম জুয়েল, ব্যারিস্টার মাহফুজুল হক মিলন, ও আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

বিষয়টি নিয়ে উত্তেজনার সূত্রপাত হয় মঙ্গলবার বিকেলে, যখন উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। অভিযোগ রয়েছে, এ সময় শরীফ উদ্দিন গ্রুপের অনুসারীরা গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন দ্রুত ১৪৪ ধারা জারি করে।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, “আমরা এক সপ্তাহ আগে প্রশাসনের অনুমতি নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আজ আমাদের মঞ্চ তৈরিতে বাধা দেওয়া হয় এবং সংঘর্ষ বাধে। আমরা তাদের অনুষ্ঠান ঠেকাইনি, অথচ তারা আমাদেরটিতে বাধা দিল। এটি অন্যায়।”

তিনি আরও বলেন, “শরীফ উদ্দিনের অনুসারীরা তাদের ইউনিটের বাইরে ১৯ কিলোমিটার দূরে কাকনহাটে অনুষ্ঠান করছে, সেখানে আমরা কিছু বলিনি। অথচ আমাদের নিজেদের এলাকাতেই বাধা দেওয়া হলো।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।