Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আনজু আরা (৩০) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর তেঁতুলিয়া মমিনপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আনজু আরার স্বামী তাইজুল ইসলামের সঙ্গে বিয়ে হয়েছিল প্রায় ১৪ বছর আগে। দাম্পত্য জীবনে সন্তান না হওয়ার কারণে দম্পতির মধ্যে মাঝে মাঝে বিবাদ লেগেই থাকত।

 

ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে পাশের বাসার গৃহবধূ মোছা হাসিনা বেগম মোবাইল চার্জ দিতে এসে আনজু আরাকে ঘরের ভেতর ওড়না পেছিয়ে বাঁশের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি দ্রুত ছুরি দিয়ে ওড়না কেটে নামালেও আনজু আরাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

ওসি তদন্ত নজির হোসেন জানিয়েছেন, “তদন্ত শেষে নিশ্চিতভাবে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।” এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

 

উল্লেখ্য, আনজু আরা ও তার স্বামী বর্তমানে ছোট বোনের বাড়িতে বসবাস করতেন। স্থানীয়রা এই ঘটনায় চাঞ্চল্য প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।