Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় মাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানারামপুর খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের সামনে এ আলোচনা সভা হয়।

 

নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরী সভাপতিত্ব করেন। তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এখন নির্বাচনী মাঠে নামতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে এই আসনটি আমরা তারেক রহমানকে উপহার দেব।”

 

তিনি আরও বলেন, নান্দাইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ঘাঁটি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করাই হবে নান্দাইলবাসীর প্রধান লক্ষ্য।

 

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাসেল, উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদসহ অন্যান্যরা।

 

এ সময় বক্তারা বিএনপির সামনে সুযোগ এসেছে জনগণের কাছে নিজেদের নতুনভাবে উপস্থাপনের এবং ইয়াসের খান চৌধুরীকে আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।