তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলানির্বাচিত হলে জনগণের সেবক হতে চাই: অধ্যক্ষ ইজ্জত উল্লাহদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন, “জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা শাসক হতে চাই না, বরং জনগণের সেবক হতে চাই। জনসেবার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।”
শুক্রবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সেক্রেটারি আব্দুল হালিম।
সভা পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মেহেদী হাসান। এসময় বক্তব্য রাখেন নগরঘাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য শ্রী লক্ষীকান্ত মন্ডল, ৩০ মাইল বাজার কমিটির সভাপতি দেবানন্দ, ধানদিয়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রফিকুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, ৭ নং ওয়ার্ড সভাপতি সেলিম রেজা, অধ্যাপক সিরাজুল ইসলাম ও সাবেক শিবির নেতা ইয়াসির আরাফাত প্রমুখ।
পথসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ ইজ্জত উল্লাহকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

