Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বাঁকড়ায় সমিতির নামে সুদী কারবারের অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামে সমিতির নামে দীর্ঘদিন ধরে সুদী কারবার চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, শোভনালী ইউনিয়নের কোনার বাঁকড়া বাজারে ঘর ভাড়া নিয়ে মৃত আঃ জলিল সরদারের ছেলে গোলাম মোস্তফা সরদার এ অবৈধ কারবার চালিয়ে আসছেন।

 

অভিযোগ রয়েছে, কোনোরূপ রেজিস্ট্রেশন ছাড়াই গ্রাম্য সমিতির নাম ব্যবহার করে তিনি সুদী ব্যবসা পরিচালনা করছেন। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় সমিতির অফিসে ঋণগ্রহীতাদের ডেকে এনে টাকা আদায়, সুদ নির্ধারণ এবং হিসাব বই হালনাগাদ করা হয়। এই প্রক্রিয়ায় অনেক গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ঋণের চাপে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।

 

স্থানীয়রা জানান, অফিসে একসময় বিভিন্ন ছবি টানিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করা হতো। তবে গত ৫ আগস্টের পর থেকে ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে। তবুও সুদের কারবার বন্ধ হয়নি।

 

ঘরমালিক নজরুল ইসলাম জানান, মাসিক ৬০০ টাকা ভাড়ায় দোকানঘর ভাড়া দেওয়া হয়েছে। সেখানে সমিতি পরিচালিত হয় কিনা বা সেটি রেজিস্ট্রার্ড কিনা, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

 

কিছু স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, গোলাম মোস্তফা দোকানঘর ভাড়া নিয়ে সমিতির আড়ালে সুদী কারবার চালাচ্ছেন। যদিও ৫ আগস্টের পর থেকে অফিসে ছবি সরিয়ে নেওয়া হলেও কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

অভিযুক্ত গোলাম মোস্তফা সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, “দোকানঘর ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচনী অফিস করেছিলাম। সেখানে একটি গ্রাম্য সমিতি চালু আছে। সুদী কারবারের অভিযোগ ভিত্তিহীন ও তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।