হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সিলেট-ঢাকা মহাসড়কের পানসী রেস্টুরেন্টের সামনে শামীম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসময় আসামি মোঃ জাহাঙ্গীর (৩৭) কে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তল্লাশির সময় বাসের বি-২ আসনে বসা জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে বাম পায়ে কস্টেপ মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট উদ্ধার করা হয়। একটি প্যাকেটে ২০০ পিস ও অপরটিতে ১৮৫ পিস ইয়াবা মিলে মোট ৩৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি OPPO A16 মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়।
আটক জাহাঙ্গীর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ফরাজীকান্দা গ্রামের মনির হোসেনের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ২৬(১) ধারায় পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক সাজেদুল হাসান।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে অভিযান সবসময় চলমান থাকবে

