Nabadhara
ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনা সভা

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০.৩০ টায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় উপজেলা পরিষদ ও রূপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় বিষয়ের সার্বিক দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট সিনিয়র অফিসার বনানী দাশ গুপ্ত বাসন্তী, কো-অর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো খায়রুল ইসলা ও ইউনিয়ন আউট রিচ এন্ড মবিলাইজেশন অফাসার মোঃ মিনহাজুল হক।

সভায় জি এম মুজিবুর রহমানকে সভাপতি, একলাছুর রহমান ও রওশন আরাকে সহ-সভাপতি, ইয়াহিয়া ইকবালকে সাধারণ সম্পাদক, রুপা খাতুনকে সহ সাধারণ সম্পাদক, প্রভা চক্রবর্তীকে কোষাধ্যক্ষ ও জাকির হোসেন প্রিন্সকে নির্বাহী সদস্য করে উপজেলা নাগরিক সমাজ গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।