Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৭ লক্ষ টাকা বাজার মূল্যের জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ। এর মধ্যে ৪০০ কেজি জাটকা ও ১৬০ কেজি শাপলা পাতা মাছ ছিল।

বুধবার ৩ ডিসেম্বর মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিক ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চার লেন রাস্তা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৬ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৬ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৪০০ কেজি জাটকা ও ১৬০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং শাপলা পাতা মাছ নিকটস্থ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে কোস্ট গার্ড সূত্রে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।