মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী
ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে খানসামা বাজারের সুপার মার্কেটের পার্টি অফিসে ১ ও ২ নং ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকঝাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রাশেদ, ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মেহরাজুল ইসলাম সুফি, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

