Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে আলেম-ওলামাদের সঙ্গে ধানের শীষ প্রার্থী শহীদ ইকবালের মতবিনিময়

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৫ (মনিরামপুর) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় আলেম-ওলামা ও কওমি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলেম সমাজের বিভিন্ন দাবি-দাওয়া, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও এলাকার সার্বিক কল্যাণ নিয়ে খোলামেলা আলোচনা হয়। প্রার্থী তাঁদের সব ধরনের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।

উপজেলা জমিয়াতুল মুদার্রেছীনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়াতুল মুদার্রেছীনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও যশোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম এবং জেলা ও উপজেলা শাখার সম্পাদক মো. মহসিন আলী।

এছাড়া মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, সহ-সভাপতি মাস্টার এ.কে আজাদসহ জমিয়াতুল মুদার্রেছীনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।