নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কচুয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক এসএম ফারুকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর বিকাল ৫টায় কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ শেখ এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তি।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ও মোঃ হুমায়ুন কবিরসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মরহুমদের কর্মময় জীবন স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নজরুল ইসলাম ও এসএম ফারুক ছিলেন কৃষক দলের নিবেদিতপ্রাণ সংগঠক, তাঁদের এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

