Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার আরোগ্য কামনায় জাতির প্রার্থনার আহ্বান–হেলাল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলজুড়ে দোয়া মাহফিলকে ঘিরে মাঠজুড়ে ছিল নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উৎসুক সমাগম। আবেগঘন পরিবেশে দোয়া মাহফিল পরিণত হয়েছিল খালেদা জিয়ার সুস্থতা কামনায় জনগণের এক স্বতঃস্ফূর্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী। পুরো মাহফিল পরিচালনা করেন বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান এবং আবুল হোসেন বাবু।

মাহফিলের প্রধান অতিথি, খুলনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এক হৃদয়ছোঁয়া বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্রের স্পন্দন, মানুষের বিবেকের প্রতিচ্ছবি। ন্যায়, অধিকার এবং স্বাধীনতার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, তা দেশের ইতিহাসে অম্লান।

আজ তিনি অসুস্থ, কিন্তু তার প্রতি মানুষের ভালোবাসা অটুট। এ মাঠে যারা আজ দোয়ার হাত তুলেছেন, তাদের প্রার্থনার শক্তিই তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনবে। খালেদা জিয়ার সুস্থতা মানে গণতন্ত্রের প্রাণ ফিরে পাওয়া, মানুষের আশা ফিরে পাওয়া।”

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, শেখ আনিসুজ্জামান, উপজেলা বিএনপির নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, আজিজুর রহমান, মো. বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিবুর রহমান আজিবার, ইউনিয়ন বিএনপি নেতা এসকে নাসির আহমেদ, আবুল বাশার, ইমদাদুল ইসলাম, ইউসুফ শেখ, মোবাশ্বের আলম, সাইফুল ইসলাম মোড়ল, এডভোকেট শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর লস্কর, পলাশ সেখ, ইমামুল ইসলাম, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী, মো. সাবু মোল্লা, মহিলা দল নেতা কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথি বেগম, রূপালী বেগম, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, তারেক রেজা, মুন্না পারভেজ, ঈশান মোল্লা, রাব্বি হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের সামগ্রিক শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির প্রত্যাশা নয়; এটি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনগণের অধিকার রক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।