Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা জেলা প্রশাসকের

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য এবং শীতার্ত পরিবারের সদস্যদের ঢেউটিন, শুকনা খাবার কম্বল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ্য পরিবারের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ ত্রাণ সামগ্রী বিতরণ করে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এর সভাপতিত্বে এ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, সিপিপির সহকারী পরিচালক আছাউজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম প্রমুখ।

কলাপাড়া উপজেলায় গত বছর প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য শতাধিক পরিবারকে এক বান করে ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকা, এবং শীতার্ত অর্ধশত পরিবারকে চাল,ডাল,তেল, লবনসহ বিভিন্ন প্রকারের শুকনো খাবার এবং কম্বল বিতরণ করা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।