Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নিখোঁজের সাতদিন পর আইরিন আক্তার কবিতা নামে ৮ বছর বয়সী এক শিশুর অর্ধগলিতমরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশ্চিমপাড়ার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কবিতা বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। সে একই এলাকার বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেনীতে পড়তো।

শিশুটির পড়নের কাপড় দিয়ে মুখ ঢেকে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ধর্ষণের পর হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।

শিশুটির চাচা আব্দুল আলীম জানান, গত ২৪ এপ্রিল কবিতা নিখোঁজ হয়। এর পরে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ২৫ এপ্রিল তার পিতা বাকা বিশ্বাস ফরিদপুর কোতোয়ালী থানার সাধারণ ডায়েরি করে।

বৃহস্পতিবার কলাবাগানে কাজ করতে গিয়ে স্থানীয় সোনা মিয়া (৪০) ও দুলাল মোল্লা (৪১) পঁচা গন্ধ পায়। অনুসন্ধান করে পাশেই মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানালে পুলিশে খবর দেয়া হয়।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

নাজিম বকাউল , ফরিদপুর
৩০/৪/২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।