Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন : সভাপতি আনোয়ার, সম্পাদক নজরুল

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি ডটকম-এর সম্পাদক মো. নজরুল ইসলাম।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক আতাউল গনি ও আবুল হাসেম। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবাল কান্তি দাস, জসিম উদ্দিন, আবু কাউসার, তানভীর আহমেদ মোস্তাকী এবং শামীমা আক্তার।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪-এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী বাস্তবায়ন এবং ধারা ১৭(ট) অনুযায়ী দুর্নীতি প্রতিরোধে সততা, নিষ্ঠা ও গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তিন বছর মেয়াদি ৯ সদস্যবিশিষ্ট এ কমিটি পুনর্গঠন করা হয়।

দুর্নীতি দমন কমিশন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।