Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে থানার পাশের জুয়েলার্সে চুরি, খোয়া গেছে ১০০ ভরি রুপা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ ঘাট থানা থেকে মাত্র ২০-২৫ মিটার দূরে অবস্থিত বিপাশা জুয়েলার্সে অভিনব চুরির ঘটনা ঘটেছে।

২৯ এপ্রিল বুধবার দিনগত রাতে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে অবস্থিত এ জুয়েলার্স থেকে চোরেরা অন্তত ১০০ ভরি রুপা হাতিয়ে নেয়। প্রতি ভরি ৩ হাজার টাকা হিসেবে যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দোকানের শাটারের দুই পাশের তালা অক্ষত রয়েছে। তবে শাটারের মাঝখান কিছুটা বাঁকানো। দোকানদারের দাবি, এই বাঁকানো অংশ দিয়ে খুবই হালকা-পাতলা কেউ ভেতরে প্রবেশ করে চুরি করেছে। যদিও এত অল্প ফাঁকা দিয়ে মানুষের প্রবেশ প্রায় অসম্ভব বলেই মনে করছেন অনেকেই।

বিপাশা জুয়েলার্সের মালিক বাবলু বেপারী জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে দুটি তালা লাগিয়ে বাড়ি যান।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দোকানে এসে দেখেন শাটারটি মাঝখান থেকে বাঁকা হয়ে আছে। পরে তালা খুলে ভেতরে ঢুকে দেখেন, শোকেসের দুটি তালা ভাঙা এবং ভেতরে রাখা ৮০-৯০ ভরি রুপার গহনা নেই।

এছাড়া ড্রয়ারে রাখা প্রায় ৫ হাজার টাকা এবং দোকানের কারিগর বিষ্ণু সাহার আরও ১০-১২ ভরি রুপাও চোরেরা নিয়ে গেছে। তবে লকার ভাঙতে না পারায় সেখানে থাকা সোনার গহনা অক্ষত রয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর শনাক্তে পাশের দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।