Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবককে ১০ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পাম্পে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ করায় এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওই যুবকের নাম শাকিল হাসান (২৫)। তিনি শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার জাহান আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে বকশীগঞ্জের পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

জানা গেছে, পেট্রোল পাম্পে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় শাকিল হাসান নামে ওই যুবক অবৈধ পন্থায় ১০ লিটার জ্বালানি তেল সংগ্রহ করেন।

বিষয়টি জানতে পেরে তাকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মুরাদ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।