মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সীমা রানী (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২ মে) সকালে বৃষ্টির সময় ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় পা পিছলে সড়কে পড়ে যান| এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, নিহত নারী গত ৬ মার্চ নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তার স্বামী নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। এখনো বাসটি আটক করা সম্ভব হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

