Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

“গাছ লাগান, গাছ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে মেলান্দহের নাংলা ইউনিয়নে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি।

রবিবার দুপুরে নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার ও স্বেচ্ছাসেবী সরকার জাকিউল।

শুধু চারা বিতরণই নয়, শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়া ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে দিকনির্দেশনাও দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করে, তবে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখা সম্ভব হবে।

এসময় নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা স্থানীয় জনগণকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি শুধু বৃক্ষরোপণে সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। অনেক শিক্ষার্থী গাছের চারা হাতে নিয়ে নিজেদের বাড়ির আঙিনায় তা রোপণের অঙ্গীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।