Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর চিনিশপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি 
মে ৩, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর চিনিশপুর এলাকায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসিংদী।

রোববার (৩ মে) সকাল ১০টার দিকে পরিচালিত অভিযানে মো. রুস্তম মিয়া (২৮)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।