Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
মে ৩, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিএফজি ঈশ্বরগঞ্জ শাখার প্রধান সমন্বয়ক ও সুজন সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দিনের সমাজ উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গৃহীত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো—মাদক ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, এবং কাঁচামাটিয়া নদী রক্ষায় সামাজিক আন্দোলন ও মানববন্ধন আয়োজন। পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের সদস্যদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি, সচেতনতা ও উন্নয়ন নিশ্চিত করতে পিএফজির কার্যক্রম আরও বেগবান করা হবে এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।