Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় অবস্থিত “ফেমাস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার”-এর প্রায় দেড় কোটি টাকার যন্ত্রপাতি আত্মসাৎ, প্রতারণা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের মালিক হাজী বাশার সরকার।

রবিবার (৩ মে) মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে হাজী বাশার সরকার জানান, তার মালিকানাধীন মানিকপুর প্লাজায় প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনার জন্য কাতার প্রবাসে থাকার সময় মো. মনির হোসেন ওরফে রড মনিরকে অংশীদার করা হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে মনির হোসেন ও তার ছেলে রাকিবুল ইসলাম রিফাত পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নিতে থাকেন।

তিনি অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি ডায়াগনস্টিক সেন্টার থেকে ‘সিক্স ম্যাক্স’ মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ল্যাব সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এসব সরঞ্জাম পঞ্চসার এলাকার একটি ক্লিনিকে রাখা হয়েছে।

বাশার সরকার বলেন, বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তারা সরঞ্জাম ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরে তা অস্বীকার করেন। গত ৩ মার্চ তাদের বাসায় গেলে উল্টো হুমকি দেওয়া হয় এবং মামলা করলে প্রাণনাশের ভয় দেখানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হতে হয়। অভিযোগে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। একই নামে অন্যত্র ব্যবসা পরিচালনার মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি, যার ফলে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার, আত্মসাৎ করা সম্পদ উদ্ধার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় ভাই বাচ্চু সরকার, ছোট ভাই জয়নাল সরকারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।