Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে ঘাট থেকে পড়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
মে ৪, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে নানাবাড়িতে বেড়াতে এসে ঘাট থেকে পড়ে গলায় ফাঁস লেগে ইলমা (৭ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালিনগর গ্রামের বাসিন্দা আবু বক্কারের বাড়িতে মা সনিয়া বেগম তার শিশু কন্যা ইলমাকে নিয়ে বেড়াতে আসেন। ঘটনার সময় শিশুটিকে ঘাটে ঘুম পাড়িয়ে রেখে তিনি গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশুটি ঘাটের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে গিয়ে ঘাট ও টিনের মাঝখানে গলায় আটকে ঝুলে পড়ে। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মা সনিয়া বেগম জানান, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে কাজ করছিলেন। কিছুক্ষণ পর এসে শিশুটিকে ঘাটে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘাট ও টিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহতের বাবা ইমাম মোল্যা জানান, স্ত্রী মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সন্তানের মৃত্যুর খবর পেয়ে তিনি ভেঙে পড়েন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাটের বাঁশের মাচা থেকে পড়ে শিশুটি টিনের সঙ্গে আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।