Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে ১ আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ৪, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আওয়ামী লীগের উন্নয়নমূলক লিফলেট বিতরণের অভিযোগে মো. এরশাদ হোসাইন বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কাঠাদিয়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ডেনমার্ক আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কাঠাদিয়া ঢালীবাড়ি ও ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত লিফলেট বিতরণ করা হয়। খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে মো. এরশাদ হোসাইন বেপারীকে রাতে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।