বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর ৩৫ বিজিবি মাদক বিরোধী অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
রোববার বিকালে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বাংলাবাজার বিওপির সদস্যরা মালিক বিহীন এই মাদকটি উদ্ধার করেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। জানা গেছে, বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাংলাবাজার বিজিবি সদস্যরা রৌমারী সীমান্তের ১০৬৫ নম্বর সীমান্ত পিলারের কাছে চরফুলবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময়, ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

